• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাটের মাদক সম্রাট ২১টি মামলার পলাতক আসামী গ্রেপ্তার ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা ১৭ অতিরিক্ত ডিআইজি নতুন দায়িত্বে জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী 🌺 শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ 🌺 শাহীন রেজা, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কম্বোডিয়া শাখা ফেসবুকে দেখতে পাই আমাকে নিয়ে ট্রল করা হয়: শিক্ষামন্ত্রী 🏵️ শুভ নববর্ষ ১৪৩৩ 🏵️ এ কে এম মমিনুল হক চীন থেকে অবৈধভাবে মোবাইল এনে বিক্রি, গ্রেফতার ৩ ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: ট্রাম্প ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Reporter Name / ১৭০ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

একদিনের রাষ্ট্রীয় সফরে ২০ এপ্রিল (সোমবার) উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকালে তিনি বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি করপোরেশনসহ জেলার বেশকিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

রোববার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন সই করা সরকারি সফরসূচি অনুযায়ী এই তথ্য জানা যায়।

সরকারি সফরসূচি অনুযায়ী এই তথ্য জানা যায়, ২০ এপ্রিল সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বগুড়া জেলা পুলিশ লাইন্স হেলিপ্যাডে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। তার সফরের কর্মসূচি শুরু হবে সকাল পৌনে ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে। এরপর ১১টায় তিনি বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন, যা এই অঞ্চলের প্রশাসনিক ও নাগরিক সেবায় এক নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।

সফরসূচিতে আরও রয়েছে জনকল্যাণমূলক কিছু কর্মসূচি। সকাল ১১টার পর প্রধানমন্ত্রী শহিদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড দেওয়া কার্যক্রমের শুভ সূচনা করবেন।

একইসঙ্গে বাঘবাড়ী নশিপুরস্থ চৌকিরদহ খালে খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তার। দুপুরের বিরতির পর প্রধানমন্ত্রী শহিদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন এবং তার পৈতৃক ভিটায় কিছুক্ষণ সময় কাটাবেন। বিকেলে বগুড়া সার্কিট হাউসে নামাজ ও বিশ্রাম শেষে বিকেল ৪টায় তিনি ঢাকার উদ্দেশে বগুড়া ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই রাষ্ট্রীয় সফরে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন। সফরকে কেন্দ্র করে বগুড়া জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে বলেও জানানো হয়েছে।২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা