• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
১ নং সারাই ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের দেখা প্রার্থী মোছাঃ নুরনাহার বেগম বিউটি রংপুর-৪ আসনে জামায়াতের পিঠে ছুরি মারলো এনসিপি! কুড়িগ্রামে মোরগ পোলাওয়ের প্যাকেটে মরা ব্যাঙ, রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা রংপুরের কাউনিয়ায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান ফুলবাড়ীতে(বেতদিঘী ইউনিয়নের সিদ্দিশী গ্রামে) গাছের ক্ষতিপূরণ নিয়ে সংঘর্ষ, পিতা-পুত্র আহত 🚀 ১০০% ফ্রি YouTube Marketing Course শুরু হতে যাচ্ছে! 🎥 শূন্য থেকে গ্রাফিক ডিজাইনার হওয়ার সম্পূর্ণ গাইড ২০২৬ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত 📱 মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করার ৩০ দিনের সম্পূর্ণ প্ল্যান ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে কীভাবে অনলাইন থেকে ইনকাম করবেন?

রংপুরের কাউনিয়ায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান

Engr Md Sujan Kabir / ১০০ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬
কাউনিয়ায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
কাউনিয়ায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন থেকে কয়েক শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেছেন। সোমবার (১ জুন) দুপুরে উপজেলা দলীয় কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

অনুষ্ঠানে টেপামধুপুর ইউনিয়ন বিএনপির সদস্য ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে মধুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার কয়েক শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি কাউনিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, সংগঠক আরমান হোসেন পলাশ, জুয়েল রানা, রায়হান আহমেদ, মোসলেম উদ্দিন, বালাপাড়া ইউনিয়ন এনসিপির যুগ্ম সমন্বয়কারী জাবেদুল ইসলাম, মধুপুর ইউনিয়ন এনসিপির যুগ্ম সমন্বয়কারী আব্দুল খালেক ও শফিকুল ইসলাম, ছাত্রশক্তির সংগঠক রাজু আহম্মেদসহ দলীয় নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে আখতার হোসেন বলেন, দেশের জনগণ একটি নতুন রাজনৈতিক ধারার প্রত্যাশা করছে এবং সেই প্রত্যাশা পূরণে এনসিপি কাজ করে যাচ্ছে। তিনি দাবি করেন, রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণের প্রশ্নে জনগণের আস্থা অর্জন করায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এনসিপিতে যোগ দিচ্ছেন।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার, রাষ্ট্র সংস্কার এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনসিপি সবসময় জনগণের পাশে রয়েছে। দেশের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে নবাগত নেতাকর্মীরা এনসিপির আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং দলকে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা