• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাটের মাদক সম্রাট ২১টি মামলার পলাতক আসামী গ্রেপ্তার ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা ১৭ অতিরিক্ত ডিআইজি নতুন দায়িত্বে জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী 🌺 শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ 🌺 শাহীন রেজা, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কম্বোডিয়া শাখা ফেসবুকে দেখতে পাই আমাকে নিয়ে ট্রল করা হয়: শিক্ষামন্ত্রী 🏵️ শুভ নববর্ষ ১৪৩৩ 🏵️ এ কে এম মমিনুল হক চীন থেকে অবৈধভাবে মোবাইল এনে বিক্রি, গ্রেফতার ৩ ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: ট্রাম্প ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: ট্রাম্প

Reporter Name / ১০২ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: ট্রাম্প
ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: ট্রাম্প

ইরান পাকিস্তানে আলোচনার পর ‘খুবই আগ্রহের সঙ্গে’ একটি চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।

সোমবার (১৩ এপ্রিল) তার ট্রুথ সোস্যালে পোস্টে তিনি আরও বলেন, ‘আমরা অনেক বিষয়ে একমত হয়েছি’, তবে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে কোনো চুক্তি হয়নি বলে ইঙ্গিত দেন তিনি। তিনি বলেন, ‘মূল বিষয়টি ইরানের পারমাণবিক কর্মসূচি। তবে ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।’

এদিকে নৌ অবরোধের পক্ষে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের লক্ষ্য হলো ইরানকে ব্ল্যাকমেইল এবং বিশ্বকে চাঁদাবাজি করা থেকে বিরত রাখা।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল নয়। তিনি বলেন, আমরা এই প্রণালী ব্যবহার করি না। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে ‘সৌদি আরব ও রাশিয়ার চেয়েও বেশি তেল ও গ্যাস রয়েছে।’

ট্রাম্প বলেন, ‘অনেক দেশ এখন সেরা এবং সবচেয়ে উৎকৃষ্ট তেলের জন্য যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছে।

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: ট্রাম্প

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: ট্রাম্প

অন্য দেশগুলো এই অবরোধকে সমর্থন করবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের অন্য দেশগুলোর প্রয়োজন নেই, তবে দাবি করেন, কিছু দেশ সাহায্যের প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত আগামীকাল প্রকাশ করবেন।

এর আগে গত শনিবার পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র ইসলামাবাদে আলোচনায় বসে। প্রায় ২১ ঘণ্টা আলোচনা শেষে রোববার সকালে এই বৈঠক শেষ হয় কোনো সমঝোতা ছাড়াই। এরপর আজ ইরানের সব বন্দর অবরোধ করল যুক্তরাষ্ট্র।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা