• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে মামলায় গ্রেপ্তার গাজী সালাউদ্দিন পাঁচ ওয়াক্ত নামাজের ফজিলত: একজন মুসলমানের জীবনে নামাজের গুরুত্ব 🚨 বেআইনি অনলাইন ক্যাসিনো: জুয়ার ফাঁদে নিঃস্ব হচ্ছে পরিবার! 🚨 জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সভা অনুষ্ঠিত ১ নং সারাই ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের দেখা প্রার্থী মোছাঃ নুরনাহার বেগম বিউটি রংপুর-৪ আসনে জামায়াতের পিঠে ছুরি মারলো এনসিপি! কুড়িগ্রামে মোরগ পোলাওয়ের প্যাকেটে মরা ব্যাঙ, রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা রংপুরের কাউনিয়ায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান ফুলবাড়ীতে(বেতদিঘী ইউনিয়নের সিদ্দিশী গ্রামে) গাছের ক্ষতিপূরণ নিয়ে সংঘর্ষ, পিতা-পুত্র আহত

লালমনিরহাটের মাদক সম্রাট ২১টি মামলার পলাতক আসামী গ্রেপ্তার

Reporter Name / ৭৭১ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
লালমনিরহাটের মাদক সম্রাট ২১টি মামলার পলাতক আসামী গ্রেপ্তার
লালমনিরহাটের মাদক সম্রাট ২১টি মামলার পলাতক আসামী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদকের সম্রাট ২১টি মামলায় পলাতক আসামী মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার, ১৩ এপ্রিল ভোরে লালমনিরহাট শহরের মিশন মোড়ে ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মিজানুর রহমান মিজান উপজেলার দূর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ি এলাকার মৃত হোসেন আলীর ছেলে।

পুলিশ জানায়, আদিতমারী উপজেলার ভারতীয় সীমান্তবর্তি এলাকার বাসিন্দা মিজানুর রহমান মিজান দীর্ঘ দিন ধরে মাদক চোরাচালানসহ নানান অপরাধে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে মাদকের ১৫ টিসহ মোট ২১টি মামলা রয়েছে। যার মধ্যে ২টিতে ওয়ারেন্ট জারি করেন আদালত।

গ্রেপ্তার এড়াতে মিজান লালমনিরহাট শহরের মিশন মোড়ে একটি বাসা ভাড়া নিয়ে গোপনে বসবাস করে অপরাধ চালিয়ে যান।

গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানা পুলিশের সহযোগিতায় আদিতমারী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ২টি মুলতবি ওয়ারেন্ট মুলে কুখ্যাত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান মিজানকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

তার নামে থানায় চুরি, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোট ২১টি মামলা রয়েছে। যার মধ্যে ১৫টি মামলা মাদক আইনে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা