• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ ওয়াক্ত নামাজের ফজিলত: একজন মুসলমানের জীবনে নামাজের গুরুত্ব 🚨 বেআইনি অনলাইন ক্যাসিনো: জুয়ার ফাঁদে নিঃস্ব হচ্ছে পরিবার! 🚨 জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সভা অনুষ্ঠিত ১ নং সারাই ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের দেখা প্রার্থী মোছাঃ নুরনাহার বেগম বিউটি রংপুর-৪ আসনে জামায়াতের পিঠে ছুরি মারলো এনসিপি! কুড়িগ্রামে মোরগ পোলাওয়ের প্যাকেটে মরা ব্যাঙ, রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা রংপুরের কাউনিয়ায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান ফুলবাড়ীতে(বেতদিঘী ইউনিয়নের সিদ্দিশী গ্রামে) গাছের ক্ষতিপূরণ নিয়ে সংঘর্ষ, পিতা-পুত্র আহত 🚀 ১০০% ফ্রি YouTube Marketing Course শুরু হতে যাচ্ছে! 🎥

ফুলবাড়ীতে(বেতদিঘী ইউনিয়নের সিদ্দিশী গ্রামে) গাছের ক্ষতিপূরণ নিয়ে সংঘর্ষ, পিতা-পুত্র আহত

Reporter Name / ৩৬৭ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬
ফুলবাড়ীতে(বেতদিঘী ইউনিয়নের সিদ্দিশী গ্রামে) গাছের ক্ষতিপূরণ নিয়ে সংঘর্ষ, পিতা-পুত্র আহত
ফুলবাড়ীতে(বেতদিঘী ইউনিয়নের সিদ্দিশী গ্রামে) গাছের ক্ষতিপূরণ নিয়ে সংঘর্ষ, পিতা-পুত্র আহত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ঝড়ে ক্ষতিগ্রস্ত গাছের ক্ষতিপূরণ দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে পিতা ও তাঁর ছেলে আহত হয়েছেন। আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। শনিবার (৩০ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর আলম ও তাঁর ছেলে শাহাজাহান হোসেন শান্ত (২৯)। তাঁদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

থানায় দেওয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম ও তাঁর ভাই মিজানুর রহমানের সঙ্গে তাঁদের সৎ ভাইদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি কালবৈশাখী ঝড়ে অভিযুক্ত পক্ষের একটি গাছ পড়ে জাহাঙ্গীরদের কয়েকটি গাছ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ক্ষতিপূরণ দাবি করা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগকারী মিজানুর রহমান জানান শনিবার অভিযুক্তরা গাছ কাটতে গেলে ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে কথা বলতে যান জাহাঙ্গীর আলম। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। পরে লাঠি ও লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়। জাহাঙ্গীরকে উদ্ধার করতে গেলে তাঁর ছেলে শাহাজাহান হোসেন শান্তও হামলার শিকার হন। তাঁকেও মারধর করা হয় এবং কামড়ে আহত করা হয়েছে।

স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলমের বুকে আঘাতের কারণে সেলাই দিতে হয়েছে।

এ ঘটনায় জাহাঙ্গীর আলমের ভাই মিজানুর রহমান বাদী হয়ে ফুলবাড়ী থানায় চারজনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আব্দুর রশিদ রকেট (৪৪), রতন (৪০) ও সাদ্দাম হোসেনসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা