• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ ওয়াক্ত নামাজের ফজিলত: একজন মুসলমানের জীবনে নামাজের গুরুত্ব 🚨 বেআইনি অনলাইন ক্যাসিনো: জুয়ার ফাঁদে নিঃস্ব হচ্ছে পরিবার! 🚨 জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সভা অনুষ্ঠিত ১ নং সারাই ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের দেখা প্রার্থী মোছাঃ নুরনাহার বেগম বিউটি রংপুর-৪ আসনে জামায়াতের পিঠে ছুরি মারলো এনসিপি! কুড়িগ্রামে মোরগ পোলাওয়ের প্যাকেটে মরা ব্যাঙ, রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা রংপুরের কাউনিয়ায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান ফুলবাড়ীতে(বেতদিঘী ইউনিয়নের সিদ্দিশী গ্রামে) গাছের ক্ষতিপূরণ নিয়ে সংঘর্ষ, পিতা-পুত্র আহত 🚀 ১০০% ফ্রি YouTube Marketing Course শুরু হতে যাচ্ছে! 🎥

কুড়িগ্রামে মোরগ পোলাওয়ের প্যাকেটে মরা ব্যাঙ, রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৪০৫ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬
কুড়িগ্রামে মোরগ পোলাওয়ের প্যাকেটে মরা ব্যাঙ, রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামে মোরগ পোলাওয়ের প্যাকেটে মরা ব্যাঙ, রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা

কাউনিয়া নিউজ ২৪ ডেস্ক: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় মোরগ পোলাওয়ের খাবারের প্যাকেটে মরা ব্যাঙ পাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১ জুন) বিকেলে উপজেলা সদরের রোড এলাকায় অবস্থিত ‘নান্না বিরিয়ানি হাউজ’ নামের একটি রেস্তোরাঁয়।

ঘটনার পর খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় রেস্তোরাঁটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এছাড়া জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে রেস্তোরাঁটিতে থাকা এক পাতিল পোলাও ও মাংস নষ্ট করে ফেলার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সূত্রে জানা গেছে, আতোয়ার রহমান ও আশিকুর রহমান নামের দুই ব্যক্তি ওই রেস্তোরাঁ থেকে পাঁচ প্যাকেট মোরগ পোলাও কিনে বাড়িতে নিয়ে যান। পরে পরিবারের সদস্যদের নিয়ে খাবার পরিবেশন করার সময় একটি প্যাকেটের ভেতরে একটি মরা ব্যাঙ দেখতে পান তারা। বিষয়টি দেখে তারা তাৎক্ষণিকভাবে সবগুলো প্যাকেট নিয়ে দোকানে ফিরে গিয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন।

খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে দোকানে উপস্থিত অন্যান্য ক্রেতাদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে অনেকেই খাবার গ্রহণ বন্ধ করে দেন এবং দোকান এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

তবে অভিযোগ অস্বীকার করে নান্না বিরিয়ানি হাউজের মালিক রিয়াজ দাবি করেন, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, “আজকের ঘটনাটি পরিকল্পিতভাবে করা হয়েছে। এর আগেও আমাদের দোকানের গরুর মাংস কোথা থেকে কিনি তা নিয়ে বিভিন্নজন প্রশ্ন তুলেছে। আমরা গত তিন বছর ধরে রৌমারীতে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছি।”

এদিকে খাবারের প্যাকেটে ব্যাঙ পাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা