আজ
|| ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
১৭ অতিরিক্ত ডিআইজি নতুন দায়িত্বে
প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২৬
পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তা পুলিশ সুপার হিসেবে বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনকে পিবিআইতে অতিরিক্ত ডিআইজি হিসেবে, এসবির বিশেষ পুলিশ সুপার কামরুল হাসান মাহমুদকে এসবিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার তোফায়েল আহমেদ একই ইউনিটে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে, ডিএমপির উপ-কমিশনার সুফিয়ান আহমেদকে একই ইউনিটে যুগ্ম কমিশনার হিসেবে, সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ বাছির উদ্দিনকে একই ইউনিটে অতিরিক্ত ডিআইজি হিসেবে, এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে একই ইউনিটে অতিরিক্ত ডিআইজি হিসেবে, সিএমপির উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াকে একই ইউনিটে অতিরিক্ত কমিশনার হিসেবে, পুলিশ অধিদপ্তরের এআইজি মো. মাহবুবুল করিমকে একই ইউনিটে অতিরিক্ত ডিআইজি হিসেবে, আরএমপির উপ-কমিশনার মো. আল মামুনকে একই ইউনিটে অতিরিক্ত কমিশনার হিসেবে এবং শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহা. আসাদুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।
[caption id="attachment_1076" align="alignnone" width="530"]

১৭ অতিরিক্ত ডিআইজি নতুন দায়িত্বে
[/caption]
[caption id="attachment_1077" align="alignnone" width="567"]

১৭ অতিরিক্ত ডিআইজি নতুন দায়িত্বে
[/caption]
এছাড়া এসবির মোহাম্মদ আনিছুর রহমানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে এসবিতে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়াওকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ স্টাফ কলেজে, পুলিশ সদর দপ্তরের মো. জাহাঙ্গীর আলমকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে, এসবির মোহাম্মদ হায়াতুন নবীকে অতিরিক্ত ডিআইজি হিসেবে সিআইডিতে, পুলিশ সদর দপ্তরের মো. আবদুল্লাহ আল-মামুনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পিবিআইতে, পুলিশ স্টাফ কলেজের আফরোজা পারভীনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ স্টাফ কলেজে এবং রেলওয়ে পুলিশের মো. তোফায়েল আহমেদ মিয়াকে অতিরিক্ত ডিআইজি হিসেবে রেলওয়ে পুলিশ বদলি করা হয়েছে।
Copyright © 2026 Kaunia News 24. All rights reserved.